নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৭ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।বিভাগের চেয়ারম্যান মোঃ মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ মহিনুজ্জামান এবং প্রক্টর এ এফ এম আরিফুর রহমান। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পরিসংখ্যান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, অনেক চড়াই উতরাই পার করে আপনারা গ্র্যাজুয়েট হয়েছেন এজন্য আপনাদের অভিনন্দন। অনুকূল এবং প্রতিকূল উভয় পরিবেশে কাজ করতে হবে। জীবনে বাধা বিপত্তি আসবে, এর মধ্যে থেকেই চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম এবং কো-কারিকুলাম এক্টিভিটিজ গুলোকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। যা ভবিষ্যত কর্মজীবনে তাদের কাজে আসবে। আপনারা যেখানেই যান না কেন এই বিশ্ববিদ্যালয়ের এম্বাসেডর হিসেবে কাজ করবেন। এ সময় উপাচার্য আরও বলেন, জুলাই বিপ্লব আমাদেরকে শিখিয়েছে অন্যায়কে অন্যায় বলা, ন্যায়কে ন্যায় বলা এবং শোষণ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া। দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনের জন্য আপনারা সবসময় এগিয়ে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘কোনটাকে বলি সংবাদ?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এই সেমিনারের আয়োজন করে জনসংযোগ দপ্তর। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে সংবাদকর্মীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন বরেণ্য সাংবাদিক মোহসীন উল হাকিম। জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আব্দুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখ...
জুলাই শহিদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের গবেষণাগারে বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।গতকাল উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের হাতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা গবেষণা সরঞ্জামাদি তুলে দেন। এর মধ্যে রয়েছে মাইক্রোস্কোপ, ল্যাকটোমিটার, অটোক্লেভ মেশিন, সিঙ্গেল চ্যানেল মাইক্রোপিপেট অ্যান্ড প্লেট, পিএইচ মিটার ও বিভিন্ন ধরনের টেস্ট কিট। এ সময় ট্রেজারার অধ্যাপক ড. ম...
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট অ্যাকোয়াটিক ফুড সিস্টেমস্ ফর হেলদি লাইভস্ অব ইয়াং উইমেন এন্ড গার্লস ইন বাংলাদেশ (অ্যাকোয়াফুড)’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, কোপেনহেগেন বিশ্ববি...
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ১৫ তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে। আজ (৬ আগস্ট ২০২৫) বুধবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাহিদ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুন ন...
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মার্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (০৫ আগস্ট ২০২৫) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।এদিন সকালে নোবিপ্রবি কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শুরুতেই নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল জুলাই শহিদদের স্মরণে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নোবিপ্রবি শিক্ষক, শিক্ষার...