খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে অবস্থিত আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারটি কুয়েট আইআইসিটি কর্তৃক পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং কুয়েটের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং কুয়েটের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি পত্রে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র পক্ষে স্বাক্ষর করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের হয়ে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. আমিরুল ইসলাম, এনডিসি । চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. আমিরুল ইসলাম, এনডিসি এবং কুয়েট আইআইসিটি’র পরিচালক প্রফেসর ড.আশরাফুল গনি ভূঁইয়া। এছাড়া উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনিছ সহ অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সকল ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, সকল পরিচালক, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার ও আইসিটি সেলের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর প্রধানগণ।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন,উচ্চ শিক্ষার মাধ্যমে উন্নত গবেষণা ও উদ্ভাবনের সুযোগ তৈরি হয়, যা আধুনিক শিল্প ও প্রযুক্তির বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। প্রকৌশলে উচ্চ শিক্ষার গুরুত্ব অপরিসীম, কারণ এটি উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটায়, স্বাস্থ্যসেবা ও পরিবেশের উন্নতিতে অবদান রাখে এবং উন্নত জাতীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে। উচ্চ শিক্ষা প্রকৌশলীদের কাছে এমন জ্ঞান ও দক্ষতার সঞ্চার করে যা, তাদ...
সাভারে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) দীর্ঘ তদন্তের পর ১২ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে বহিষ্কার এবং অব্যাহতি দেওয়া হয়েছে। এই পদক্ষেপ শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। গত বছরের আগস্টে অভিযোগপ্রাপ্তদের শাস্তি দাবি করে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। আন্দোলনের তৃতীয় দিনে অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা গেইট ভেঙে পালিয়ে যান। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং প্রায় এক মাস ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করে। শিক্ষার্থীরা ঢাকা...
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে গড়িমসির অভিযোগ উঠছে। বেতন পরিশোধে ধীরগতির কারণে আউটসোর্সিং এর কর্মচারীদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে। বর্তমানে আল মোমেন আউটসোর্সিং লি. এবং সামাইরা জবস ব্রিজ লি. এই দুইটি এজেন্সি বিশ্ববিদ্যালয়ে আউটসোর্সিং এর কাজ করে। আল মোমেনের হয়ে কাজ করেন ৩৫ জন এবং সামাইরার হয়ে কাজ করেন ১৪ জন কর্মচারী। সামাইরার কর্মচারীরা যথাসময়ে বেতন পেলেও আল মোমেনের কর্মচারীদের সঠিক সময়ে বেতন না পাওয়ার অভিযোগ উঠছে। তবে এই ম...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের জন্য "একাডেমিক রুলস এন্ড রেগুলেশন" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার চুয়েটে পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের পুর ও পরিবেশ প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। এতে কী-নোট স্পিকার ছিলেন চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: মইনুল ইসলাম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প...
তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে কেবল তাত্ত্বিক শিক্ষা দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি এর (জিডিইউ) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি বলেন, তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক বা প্রায়োগিক শিক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে। সোমবার (১১ আগস্ট ২০২৫) সকালে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির একাডেমিক প্রাঙ্গণে অনুষ্ঠিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘প্রবেশিকা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।উপাচার্য বলেন, প্রযুক্তিনির...