বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নির্দেশনায় “হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা” বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ আজ রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের শিক্ষক সেমিনার হলে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন, বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা কেবল প্রশাসনিক বা হিসাব বিভাগের জন্য প্রাসঙ্গিক নয়, এটি পুরো বিশ্ববিদ্যালয়ের সুশাসন ও উন্নয়নের মূলভিত্তি। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে অসংখ্য লেনদেন, প্রকল্প ব্যয়, গবেষণা তহবিল ও সরকারি অনুদান পরিচালিত হয়। এসব কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে না থাকলে প্রতিষ্ঠানটির সুনাম, আস্থা ও উন্নয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, এটি আমাদের নৈতিক দায়িত্বও।” তিনি আরও বলেন, “বর্তমানে আর্থিক ব্যবস্থাপনা বিশ্বব্যাপী দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে যাচ্ছে। সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়কে একটি জবাবদিহিমূলক ও উন্নত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারব।” তিনি সবাইকে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। তিনি বলেন, “হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনায় প্রশিক্ষিত কর্মী গড়ে তোলার মাধ্যমে বাজেট প্রণয়ন, আর্থিক প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণ, অনিয়ম প্রতিরোধ ও ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো সম্ভব। এর মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নত হবে।” প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, ট্রেজারার, বাউবি; মোঃ মনসুরুজ্জামান খান, সিনিয়র আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, হিট প্রকল্প, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়; এবং শ্রীনিবাস চন্দ্র সাহাজি, উপ-পরিচালক, বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। তিন দিনব্যাপী (১৭–১৯ আগস্ট ২০২৫) এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল, বিভাগ ও আঞ্চলিক কেন্দ্রের মোট ৪৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর উপাচার্য,ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রথিতযশা অধ্যাপক ড.এ বি এম ওবায়দুল ইসলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা সংস্থা এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ এর কাউন্সিল সদস্য হিসেবে মনোনিত হয়েছেন।উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা, গুণগত মানোন্নয়ন ও শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বিশ্বের প্রাচীনতম এবং সম্মানজনক এই সংস্থাটি ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ৪০০-এরও বেশি, যা কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়সমূহকে প্...
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি প্রোগ্রামের ২০২৫ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (কোড: HSC-1885) বিষয়ের স্থগিতকৃত পরীক্ষা আগামী ৯ আগস্ট ২০২৫,শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, পূর্বনির্ধারিত ১৮ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য উক্ত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছিল। অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাযথ প্রস্তুতি গ...
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী প্রফেসর ইমেরিটাস ড. এম শমশের আলী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ আগষ্ট রাত ২ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। ড. শমশের আলী স্যারের মৃত্যুতে বাউবি পরিবার গভীরভাবে শোকাহত। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল...
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি প্রোগ্রামের ২০২৫ সালের পরীক্ষা আজ শুক্রবার (০১ আগস্ট) সকাল ও বিকালের দুই শিফটে সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়।এই উপলক্ষে আজ বাগেরহাট জেলার খানজাহান আলী ডিগ্রি কলেজে অবস্থিত বাউবির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। পরিদর্শনকালে উপাচার্য পরীক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা প্রত্যক্ষ করেন। তিনি সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে স...
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল আয়োজিত বাউবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর প্রত্যক্ষ নির্দেশনায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিকল্পে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের ধারাবাহিকতায় ‘‘দল ব্যবস্থাপনা এবং কর্মস্থলে বিরোধ নিষ্পত্তির কার্যকারিতা” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ আজ (৩০ জুলাই ২০২৫) বুধবার সকালে গাাজীপুরস্থ মূল ক্যাম্পাসের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদ...